
A. Work in Pairs (জোড়ায় জোড়ায় কাজ করো।)
1. What kinds of music do you hear in your daily life? Are they related to your family traditions or culture? (প্রাত্যহিক জীবনে তুমি কী ধরনের সঙ্গীত শোনো? সেগুলো কি তোমার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পৃক্ত?)
2. How do you think music changes over time? Does it stay the same, or does it evolve with people's lifestyles? (তুমি কীভাবে ভাবো যে সময়ের সাথে সাথে সঙ্গীত পরিবর্তন হয়? তা কি একই রকম থাকে, নাকি মানুষের জীবনযাত্রার ধরনের সাথে
সাথে বিকাশিত হয়?)
3. Can you think of any traditional instruments you've seen or heard about? What materials do you think they're made from? (তুমি দেখেছো বা শুনেছো এমন কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা কি তুমি ভাবতে পারো? সেগুলো কী ধরনের বস্তু থেকে তৈরি হয়েছে বলে তুমি মনে করো?)
4. Why might certain types of music become less common as people move from villages to cities? (মানুষ যখন গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয় তখন কিছু সঙ্গীত কেন কম শোনা যায়?)
Ans. A pair work is given below: (একটি যুগলবন্ধ কাজ নিচে দেওয়া হলো:)
S1: Hello, friend. How do you do? (হ্যালো, বন্ধু। তুমি কেমন আছো?)
S2: I am fine. And you? (আমি ভালো আছি। আর তুমি?)
S1: I am as usual. By the way, may I ask you some questions? (আমি যথারীতি আছি। যাহোক, আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি?)
S2: Of course, you can. (অবশ্যই, তুমি প্রশ্ন করতে পারো।)
S1: All right. What kind of music do you hear in your daily life? Are they related to your family tradition or culture? (ঠিক আছে। দৈনন্দিন জীবনে তুমি কী ধরনের গান শোনো? এগুলো কি তোমার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত?)
S2: In my daily life, I listen to a mix of modern songs, folk music, and sometimes religious songs. Yes, some of the music, especially folk songs, are related to my family traditions and culture. (আমার দৈনন্দিন জীবনে আমি আধুনিক গান, লোকসঙ্গীত এবং মাঝে মাঝে ধর্মীয় গান শুনি। হ্যাঁ, কিছু গান বিশেষ করে লোকসঙ্গীত আমার পারিবারিক ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সম্পর্কিত।)
SI: How do you think music changtes over time? Does it stay the same, or does it evolve with people's likeslyles? (তোমার কি মনে হয় সময়ের সাথে সাথে সঙ্গীতের পরিবর্তন হয়? এটি কি একই রকম থাকে নাকি মানুষের জীবনযাত্রার সাথে এটি পরিবর্তিত হয়?)
S2: Music changes over time because people's lifestyles, preferences and technologies evolve. While some traditional forms of music stay the same, many others blend with modern influences and adapt to new trends. (সঙ্গীত সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় কারণ মানুষের জীবনযাত্রা, পছন্দ এবং প্রযুক্তি পরিবর্তিত হয়। কিছু ঐতিহ্যবাহী সঙ্গীত একই থাকে, তবে অনেকগুলো আধুনিক প্রভাবের সাথে মিশে নতুন ধাঁচে রূপান্তরিত হয়।)
SI: Can you think of any traditional instruments you've seen or heard about? What materials do you think they're made from? (তুমি কি কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা মনে করতে পারো যা তুমি দেখেছো বা শুনেছো? এগুলো কী উপকরণ দিয়ে তৈরি বলে তুমি মনে করো?)
S2: Yes, I have seen instruments like the ektara, dotara and table. They are usually made from natural materials like wood, bamboo, leather. (হ্যাঁ, আমি একতারা, দোতারা এবং তবলার মতো বাদ্যযন্ত্র দেখেছি। এগুলো সাধারণত প্রাকৃতিক উপাদান যেমন কাঠ, বাঁশ, চামড়া দিয়ে তৈরি হয়।)
S1: Why might certain types of music become less common as people move from villages to cities? (মানুষ গ্রাম থেকে শহরে চলে আসার সাথে সাথে নির্দিষ্ট ধরনের কিছু সঙ্গীত কম প্রচলিত হয়ে যেতে পারে কেন?)
S2: Certain types of music might become less common because people in cities are more exposed to modern music and less connected to traditional ways of life. Urban lifestyles: often lack the community gatherings where traditional music thrives. (কিছু ধরনের সঙ্গীত কম প্রচলিত হয়ে যেতে পারে কারণ শহরের মানুষ আধুনিক সঙ্গীতের সাথে বেশি পরিচিত এবং ঐতিহ্যবাহী জীবনধারা থেকে দূরে থাকে। শহুরে জীবনে দেই ধরনের সামাজিক সমাবেশের অভাব থাকে যেখানে ঐতিহ্যবাহী সঙ্গীত প্রচলিত।)
S1: Thank you for the co-operation. (সহযোগিতার জন্য তোমাকে ধন্যবাদ
S2: You're welcome. (তোমাকে স্বাগতম।)
B. READING TASK
Read the text and answer the following questions. (পাঠ্যাংশটুকু গড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।)
People's music, also known as folk music, consists of tunes, lyrics, and knowledge passed down orally for generations. Over time, this music has evolved, closely tied to the way people live. Our agriculture, food, ecology, seasons, and rituals are all reflected in these songs. Palligiti, Bhatiwali, Jari, Sari, Gambhira, Lalon Giti, Paalagan, and the songs of Hason Raja all embody the self-expression of the people.
[গণমানুষের সঙ্গীত লোকসঙ্গীত হিসেবেও পরিচিত এবং তা গঠিত হয় সুর, ছন্দ এবং প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মৌখিকভাবে বর্তানো জ্ঞান দ্বারা। সময়ের সাথে সাথে মানুষের জীবনধারার সাথে ঘনিষ্ঠভাবে আবন্ধ হয়ে এই সংগীত বিবর্তিত হয়েছে। আমাদের কৃষি, খাদ্য, বাস্তুসংস্থান, ঋতুসমূহ এবং ধর্মীয় আচার এসকল গানের মধ্যে প্রতিফলিত হয়। পল্লিগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গান্ধীরা, লালন গীতি, পালাগান, এবং হাছন রাজার গান মানুষের আত্ম-অভিব্যক্তিকে রূপায়িত করে।]
As the landscape changes, the music shifts too. In the hill tracts, you encounter music with the same role but expressed in the diverse languages the ethnic of communities. The instruments used for folk music are crafted from materials found in the surroundings-animal skin, bamboo, and calabash are common examples. The sounds they produce are deeply connected to the land they come from. As people migrate to cities and villages transform, these traditional tunes are slowly fading. However, folk music still finds its place in mainstream films and music albums.
[ভূদৃশ্য পরিবর্তনের সাথে সাথে সঙ্গীতেরও পরিবর্তন হয়। পার্বত্য এলাকায় তুমি সঙ্গীতকে একই ভূমিকায় দেখতে পাবে, কিন্তু সেগুলো প্রকাশিত হয় নৃতাত্বিক গোষ্ঠীর বিচিত্র ভাষার মাধ্যমে। লোকসঙ্গীতের জন্য যেসকল বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় সেগুলো তৈরি হয় চারপাশে পাওয়া বন্ধু থেকে-পশুর চামড়া, বাঁশ, এবং লাউয়ের খোলস হলো এগুলোর সাধারণ কিছু উদাহরণ। এসকল বাদ্যযন্ত্র যে শব্দ সৃষ্টি করে সেগুলো তারা যে এলাকার বাসিন্দা তার সাথে নিগুঢ়ভাবে সম্পৃক্ত। মানুষ যেহেতু শহরে অভিবাসি হয় এবং গ্রামের রূপ পরিবর্তন হয়, তাই এই ঐতিহ্যবাহী সুরও ধীরে ধীরে অপসৃত হচ্ছে। যাহোক, প্রধান ধারার চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামে এখনো লোকসঙ্গীতের স্থান রয়েছে।]
The following are translations of a Hason Raja song and a Bhawaiya song featured in the film Asiya, directed by Fateh Lohani:
[নিচে হাছন রাজার একটি গান এবং একটি ভাওয়াইয়া গানের ইংরেজি অনুবাদ রয়েছে যা ফতেহ লোহানী পরিচালিত চলচ্চিত্র আসিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকায় উপস্থাপিত হয়েছে।]
Translation of Hason Raja's Loke Bole Bole Re (Oh, They Say)
ট্যান্জলেইশন অভ হাসন রাজা'স লোকে বলে বলে রে (ওহ্, দেই সেই)। হাসন রাজার লোকে বলে বলে রে ইংরেজি অনুবাদ
Oh, They say my house is no good But what can I build with nothing here?
[লোকে বলে বলেরে ঘর-বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার।]
I'll erect a home, Yet how long will I triedy stay? I guze into the mirror, Noticing the strands of grey in my hair.
[ভালা কইরা ঘর বানাইয়া কইদিন থাকমু আর। আয়না দিয়ে চাইয়া দেখি পাকনা চুল আমার।।]
Thinking of this, Hason Raja never built a dwelling. Where will Allah take him? Where will he find rest? This uncertainty brings him to tears.
[এ ভাবিয়া হাসন রাজার ঘর-দুয়ার না বান্ধে। কোথায় নিয়া রাখব আল্লার তাই ভাবিয়া কান্দে।]
If only Hason Raja had known his days, He would have painted his rooms in vibrant hues. Oh, They say my house is no good, But what can I build with nothing here?
[জানত যদি হাসন রাজা বাঁচব কতদিন। বানাইত দালান-কোঠা করিয়া রঙিন।]
Listen to the Bhawaiya song on the internet the as featured in the film Asiya and sung by Mustafa Zaman Abbasi and Ferdousi Rahman (আসিয়া চলচ্চিত্রে উপস্থাপিত মুস্তফা জামান আব্বাসী এবং ফেরদৌসী রহমানের গাওয়া ভাওয়াইয়া গানটি ইনটারনেটে শোনো):
Questions (প্রশ্নাবলি):
1. What are some examples of Bangladeshi folk music genres mentioned in the passage? (অনুচ্ছেদে বাংলাদেশী লোকসঙ্গীতের কী কী ধরনের উদাহরণ উল্লেখ করা হয়েছে?)
Ans. Some examples of Bangladesh folk music genres mentioned in the passage are Palligiti, Bhatiwali, Jari, Sari, Gambira, Lalon Giti, Palagan, and the songs of Hason Raja. (অনুচ্ছেদে উল্লিখিত বাংলাদেশী লোকসঙ্গীতের ধরনের যেসকল উদাহরণ রয়েছে সেগুলো হলো পল্লিগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গান্ধীরা, লালন গীতি, পালাগান এবং হাছন রাজার গান।)
2. How are the instruments used in folk music connected to the land and environment? (লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রসমূহ ভূমি এবং পরিবেশের সাথে কীভাবে সম্পৃক্ত?)
Ans. The instruments used in folk music are connected to the land and environment deeply. Our agriculture, food, ecology, seasons, and rituals are reflected in this tunes. (লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রসমূহ কৃষি জমি এবং পরিবেশের সাথে গভীরভাবে সম্পৃক্ত। আমাদের কৃষি, খাদ্য, বাহুসংস্থান, ঋতুসমূহ এবং ধর্মীয় আচার এসব সুরের মধ্যে প্রতিফলিত হয়।)
3. What happens to folk music as people move to cities and villages change? (মানুষ শহরে চলে আসায় এবং গ্রাম পরিবর্তন হওয়ার ফলে লোকসঙ্গীতের কী ঘটে?)
Ans. As people move to cities and villages change, the traditional tunes of folk music gradually fade. (माনুষ শহরে চলে আসায় এবং গ্রাম পরিবর্তন হওয়ায় লোকসঙ্গীতের সুর ক্রমান্বয়ে অপসৃত হয়।)
4. How is Bangladeshi folk music still present in mainstream media, despite its decline? (ক্রমান্বয়ে ক্ষীণ হওয়া সত্ত্বেও বাংলাদেশী লোকসঙ্গীত এখনো কীভাবে প্রধান ধারার গণ-মাধ্যমে উপস্থিত?)
Ans. Film directors feature these folk music in the films and thus folk music still present in mainstream media. (চলচ্চিত্র পরিচালকেরা এসব লোকসঙ্গীত চলচ্চিত্রে উপস্থাপন করেন এবং ভাই এখনো বাংলাদেশের লোকসঙ্গীত প্রধান ধারার গণমাধ্যমে উপস্থিত।)
C. Discuss in groups and write a paragraph on the following topic: (দলগতভাবে আলোচনা করো এবং নিচের বিষয়টির ওপর একটি অনুচ্ছেদ লেখো:)
How has Bangladeshi folk music changed over the years, and what is its importance in everyday life and culture today? (বছরের পর বছর ধরে কীভাবে বাংলাদেশী লোকসঙ্গীত পরিবর্তিত হয়েছে এবং দৈনন্দিন জীবন ও সংস্কৃতিতে এটির গুরুত্ব কী?)
Ans. A Group discussion is given below: (একটি দলগত আলোচনা নিচে দেওয়া হলো:)
Nabil: Hi Tamal! How are you?
(হাই তমাল। তুমি কেমন আছো?)
Tamal: Fine. What about you?
(ভালো। তোমার কী খবর?)
Nabil: Me too. Anyway, do you like folk song?
(আমিও ভালো। যাহোক, তুমি কি লোকসঙ্গীত পছন্দ করো?)
Tamal: Yes, I do. I derive immense pleasure by listening to folk music. What about you, Lamia?
(হ্যাঁ, আমি করি। আমি লোকসঙ্গীত শুনে খুবই আনন্দ পাই। তোমার কী খবর, লামিয়া?)
Lamia: Actually, folk song is deeply rooted to our culture, So, I enjoy it to a great extent. What do you think about folk song, Anika?
(প্রকৃতপক্ষে, লোকসঙ্গীত আমাদের সংস্কৃতিতে গভীরভাবে গেঁথে আছে। সুতরাং এটি আমি খুবই উপভোগ করি। আনিকা, তুমি লোকসঙ্গীত নিয়ে কী চিন্তা করো?)
Anika: Basically, ours is a country of villages. So village people are deeply connected to it. Our agriculture, food, feelings, weal and woe, rituals, seasons everything is featured in our folk music.
(মূলত আমাদের দেশটি গ্রাম দিয়ে গড়া। তাই গ্রামের মানুষ এটির সাথে গভীরভাবে সম্পর্কিত। আমাদের কৃষি, খাদ্য, অনুভূতি, সুখ-দুঃখ, ধর্মীয় আচার-অনুষ্ঠান, ঋতুসমূহ- সবই আমাদের লোকসঙ্গীতে রূপায়িত হয়েছে।)
Tamal: But our folk music changed over the time. It's appeal is on the decline.
(কিন্তু, সময়ের পরিক্রমায় আমাদের লোকসঙ্গীত পরিবর্তিত হয়েছে। এটির আবেদন এখন হ্রাসের পথে।)
Nabil: Right you are. Today urban area is expanding rapidly. And people are moving to cities, Consequently, the scenario of villages change.
(তুমি ঠিক বলেছো। বর্তমানে শহরাঞ্চল দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর মানুষজন শহরে স্থানান্তর হচ্ছে। ফলশ্রুতিতে, গ্রামের চিত্র পরিবর্তিত হয়।)
Lamia: Exactly. So a significant change is noticeable in the types of entertainment in the village.
(ঠিক তাই। সুতরাং গ্রামাঞ্চলে বিনোদনের ধরনে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন লক্ষ করা যায়।)
Anika: As people are migrating to cities, traditional tunes of folk music are slowly fading.
(যেহেতু মানুষ শহরে চলে যাচ্ছে তাই লোকসঙ্গীতের ঐতিহ্যবাহী সুর ধীরে ধীরে স্নান হয়ে যাচ্ছে।)
Lamia: Yes, folk music or Palligiti is now sung with western instrument.
(হ্যাঁ, লোকসঙ্গীত বা পল্লিগীতি এখন পশ্চিমা বাদ্যযন্ত্রের সাথে গাওয়া হয়।)
Anika: Yes, at the same time, modern music is now fusing melodies from folk and traditional songs.
(হ্যাঁ, একই সাথে আধুনিক সঙ্গীত লোকজ এবং ঐতিহ্যবাহী গানের সুরকে মিশ্রিত করে ফেলেছে।)
Lamia: Actually our folk music has a great importance in our everyday life and culture today.
(প্রকৃতপক্ষে আমাদের দৈনন্দিন জীবন ও সংস্কৃতিতে বর্তমানে আমাদের লোকসঙ্গীতের ব্যাপক গুরুত্ব রয়েছে।)
Nabil: Thanks everyone for sharing your opinion.
(মতামত ভাগাভাগি করার জন্য প্রত্যেককে ধন্যবাদ।)
WRITING TASK: Paragraph: Folk Music
How Bangladeshi folk music has changed over the years and what its importance in everyday life and culture today? (বিগত বছরগুলোতে লোকসঙ্গীত কিভাবে পরিবর্তন হয়েছে এবং আমাদের প্রাত্যহিক জীবনে এবং সংস্কৃতিতে আজ এর গুরুত্ব কী?)
Answer :
Folk Music
Folk music is an integral part of our culture. The life of the rural people is reflected in folk music. Our agriculture, food, seasons, and rituals are all reflected in these songs. Village people express their weal and woe and feelings through different form of folk music like Palligiti, Bhatiwali, Jari, Sari, Lalon Giti, Palagan, etc. But people's taste for music has changed over time. As people migrate to cities and villages transform, our traditional folk songs are slowly fading. Folk music or Palligiti is now sung with western instruments. At the same time, modern music is now fusing melodies from folk and traditional songs. In general band and pop music is becoming more and more popular, particularly among the young generation. Yet folk music has a great importance in our everyday life today. As this song is deeply rooted in our culture, people still derive pleasure listening to folk music. Besides, folk music is still used in mainstream films and music albums.
লোকসঙ্গীত
লোকসঙ্গীত আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। গ্রামীণ মানুষের জীবন লোকসঙ্গীতে প্রতিফলিত হয়। আমাদের কৃষি, খাদ্য, ঋতুসমূহ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান সবই এ গানগুলোতে প্রতিফলিত হয়। গ্রামের মানুষ তাদের সুখ-দুঃখ এবং অনুভূতি বিভিন্ন ধরনের লোকসঙ্গীত যেমন পল্লিগীতি, ভাটিয়ালি, জারি, সারি, লালন গীতি, পালাগান ইত্যাদির মাধ্যমে প্রকাশ করে। কিন্তু সময়ের পরিক্রমায় মানুষের সঙ্গীতের স্বাদ পরিবর্তিত হয়েছে। যেহেতু মানুষ শহরে স্থানান্তরিত হচ্ছে এবং গ্রাম পরিবর্তন হচ্ছে তাই আমাদের ঐতিহ্যবাহী লোকসঙ্গতি ধীরে ধীরে প্লান হয়ে যাচ্ছে। বর্তমানে লোকসঙ্গীত বা পল্লিগীতি পশ্চিমা বাদ্যযন্ত্রের সাথে গাওয়া হয়। একই সাথে আধুনিক সঙ্গীত লোকজ এবং ঐতিহ্যবাহী সঙ্গীতের সুরকে মিশ্রিত করে ফেলছে। বিশেষ করে যুবক প্রজন্মের মধ্যে সাধারণ ব্যান্ড ও পপসঙ্গীত বেশি জনপ্রিয় হয়ে উঠছে। তবুও বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে লোকসঙ্গীতের ব্যাপক গুরুত্ব রয়েছে। যেহেতু এ সঙ্গীত আমাদের সংস্কৃতিতে গভীরভাবে গেঁথে আছে তাই মানুষ এখনও লোকসঙ্গীত শুনে আনন্দ পায়। তাছাড়া, এখনও মূলধারার চলচ্চিত্র এবং মিউজিক অ্যালবামগুলোতে লোকসঙ্গীত ব্যবহৃত হয়।

