
Ameen is seventeen when the war breaks out. One Monday, after supper, he announces he will go to war. Sonabhan shrieks in surprise. You want to leave me alone?
[আমিনের বয়স তখন সতেরো, যখন যুদ্ধ শুরু হয়। এক সোমবার, রাতের খাবারের পর, সে বলে সে যুদ্ধে যাবে। সোনাভান বিস্ময়ে চিৎকার করে ওঠে। "তুই আমাকে একা রেখে যেতে চাস্?"]
It won't take long, Ma, he assures her. I'll be back soon after the training.
["এত বেশি সময় লাগবে না, মা," সে তাকে আশ্বস্ত করে। "প্রশিক্ষণের পরই আমি ফিরে আসবো।"]
That night Sonabhan cannot sleep.
[সেই রাতে সোনাভানের ঘুম হয় না।]
After sun-up, she opens the duck coop. The flock streams out, stretches and quacks around her for their morning meal. She takes longer than usual. She mixes water with rice husks in an earthen bowl and puts it down. They gobble it up in five minutes and head for the pond.
[সূর্য উঠার পর, সে হাঁসের খাঁচা খুলে দেয়। হাঁসের ঝাঁক বের হয়ে এসে তার চারপাশে ভোরের খাবারের জন্য ডানা ঝাঁপটায়। সে আজ একটু বেশি সময় নিয়ে খাওয়ায়। মাটির পাত্রে ধানের কুঁড়া মিশিয়ে তাদের খেতে দেয়। পাঁচ-মিনিটের মধ্যে হাঁসগুলো তা খেয়ে ফেলে এবং পুকুরের দিকে চলে যায়।]
Ameen has let out the chickens by then. He lifts his 12-week-old cockerel, Moti, and sits on the veranda. During his breakfast he doesn't strike up any conversation, Having noticed Sonabhan's puffy eyes, he knows not to mention last night's subject. He casts his glance to the side, down at the cockerel cating rice in silence.
[এই সময় আমিন মুরগিগুলো ছেড়ে দিয়েছে। সে বারান্দায় বসে তার ১২ সপ্তাহ বয়সী মোরগ, মতিকে তুলে নেয়। সকালের নাস্তা খাওয়ার সময় সে কোনো কথাবার্তা শুরু করে না। সোনাভানের ফুলে ওঠা চোখ দেখে সে জানে যে গত রাতের বিষয় নিয়ে কিছু বলা উচিত নয়। সে একপাশে চুপচাপ মোরগটির দিকে তাকিয়ে থাকে, যেটি নীরবে চুপচাপ খেয়ে যাচ্ছে।]
Today is haat bar, market day. Sonabhan has arranged the things Ameon will take to the bazaar to sell. Two dozen eggs, a sheaf of aroca nuts, a bottle gourd. The bazaar is about a mile away.
[আজ হাটবার। সোনাভান হাটে বিক্রি করার জন্য আমিন যেসব জিনিস নিবে সেগুলো গুছিয়ে দিয়েছে। দুই ডজন ডিম, একগুচ্ছ সুপারি ও একটা লাউ। বাজার প্রায় এক মাইল দূরে।]
Ameen wears his short-sleeved floral shirt over his lungi. He whistles as he looks into the cloudy mirror to comb his hair. Placing the rattan basket on his head before setting off, he hollers: I'm off, Ma.
[আমিন তার লুঙ্গির ওপর ফুলের ছাপাওয়ালা হাফ-শার্টটি পরে। সে আয়নার চুল আঁচড়ানোর সময় বাঁশির মতো সুর করে শীস দেয়। বের হওয়ার আগে মাথায় ভালা তুলে সে হাঁক দেয়, "আমি যাচ্ছি, মা।"]
Sonabhan watches him go along the bank of the little river. For the first time it occurs to her that Ameen has grown up. He has reached the height of his dead father, has his long neck and straight shoulders.
[সোনাভান তাকে ছোট নদীর পাড় ধরে যেতে দেখে। প্রথমবারের মতো তার মনে হয় যে আমিন বড় হয়ে গেছে। সে তার মৃত বাবার মতোই লম্বা হয়েছে, তার মতোই লম্বা গলা এবং সোজা কাঁষ পেয়েছে।]
In that moment, Sonabhan realizes it's not the war, it's the fighting that Ameen is fascinated with. Like his dead father, he is crazy about bullfighting, cockfighting and boat racing. The same stubbornness flows in his blood. Once he decides on something, nothing can stop him.
[সেই মুহূর্তে সোনাভান বুঝতে পারে যে যুদ্ধ নয়, যুদ্ধের আকর্ষণই আমিনকে টেনেছে। তার মৃত বাবার মতোই, আমিন ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই আর নৌকা বাইচে পাগল। একই জেদ তার রক্তে বইছে। সে যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়, তখন তাকে থামানো যায় না।]
Her little son! Now a man. Even up to his fifteenth birthday barely a day passed without neighbours appearing with a slew of complaints. Sometimes one or two turned up from other villages. They peeked into the house and asked, Does Ameen live here?
[তার ছোট্ট ছেলে। এখন একজন পুরুষ। পনেরো বছর বয়স হওয়ার আগ পর্যন্ত প্রায় প্রতিদিনই প্রতিবেশিরা অসংখ্য অভিযোগ নিয়ে হাজির হতো। কখনও কখনও অন্য গ্রামের কেউ একজন এসে জিজ্ঞেস করতো, "আমিন এখানে থাকে?"]
Sonabhan would sigh. What did he do?
[সোনাভান দীর্ঘশ্বাস ফেলতো। "সে কী করেছে?"]
Your son stole my dete juice! Emptied the juice pots hanging on the date trees!
[তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। খেজুর গাছ থেকে ঝুলনো রসের হাঁড়ি খালি করে দিয়েছে!]
Sonabhan would sigh again. Then ask the visitor to pardon him. She hated saying that she'd raised her son alone. If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor: Please take these for your children.
[সোনাভান আবার দীর্ঘশ্বাস ফেলতো। তারপর সে আগন্তুককে তাকে ক্ষমা করতে বলতো। সে এটা বলা ঘৃণা করতো যে সে একাই তার ছেলেকে বড় করেছে। যদি সে পারতো, তবে অর্থ ডজন ডিম নিয়ে এসে আগন্তুকের হাতে দিতো। বলতো, "দয়া করে এগুলো আপনার সন্তানের জন্য নিয়ে যান।"]
At night, Sonabhan climbs out of her bed, clutches the hurricane lamp and tiptoes into Ameen's room. She stands by his bed, looks at her sleeping son. He snores like his futher. He has her light skin and button nose. She touches his cheek. His broad forehead. She suppresses a desire to lie beside him. Like the old days, when she slept cuddling her baby.
[রাতে সোনাভান তার বিছানা থেকে উঠে হারিকেন বাতি হাতে নিয়ে আস্তে আস্তে আমিনের ঘরে যায়। সে তার বিছানার পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত ছেলেকে দেখে। সে তার বাবার মতোই নাক ডাকার। তার মায়ের মতোই ফর্সা গায়ের রঙ এবং ছোট খাড়া আকৃতির নাক পেয়েছে। সে তার গালে হাত রাখে। তার প্রশস্ত কপালে হাত রাখে। সে তার পাশে শোয়ার মনের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখে। আগের দিনের মতো, যখন সে তার শিশুকে জড়িয়ে ধরে ঘুমাতো।]
A warming comes from old Chowkidar's young wife. Watch your rooster, she threatens. I don't want him in my house again.
[একটি সতর্কবার্তা আসে বৃদ্ধ চৌকিদারের তরুণ স্ত্রীর কাছ থেকে। "তোমার মোরগটাকে নজরে রাখো," সে হুমকি দেয়। "আমি চাইনা ও আর আমার বাড়িতে আসুক।"]
If someone touches my boy, Sonabhan responds, they'll see the consequences. She grounds Moti for an entire day. It makes him sad. His forlorn captivity crucifies her. She sets him loose the following morning.
["যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে," সোনাভান জবাব দেয়, "তাহলে তাদের ফল ভোগ করতে হবে।" সে মতিকে পুরো একদিন শাস্তি দেয়। এতে মতি দুঃখিত হয়। তার একাকিত্ব বন্দিদশা সোনাভানের মন কষ্টে ভরিয়ে দেয়। পরদিন সকালে সে তাকে ছেড়ে দেয়।]
Some boys come and ask Sonabhan to lend them Moti for cockfighting at a fair. They are happy to pay.
[কিছু ছেলে এসে সোনাভানের কাছে মতিকে মেলায় মোরগযুদ্ধের জন্য নিতে অনুরোধ করে। তারা এর জন্য টাকা দিতেও রাজি।]
Never, she tells them. He is my son.
["কখনই নয়," সে বলে। "সে আমার ছেলে।"]
Monday dawns without Moti's crowing. His cold body is resting on its right side. Lying against the basket. Eyes closed. His kingly head down.
[সোমবার ভোর হয় মতির ডাক ছাড়া। তার ঠান্ডা দেহ তার ডান পাশে পড়ে থাকে। ডালার পাশে। চোখ বন্ধ। তার রাজকীয় মাথা নুয়ে পড়েছে।]
With Moti's basket in her lap, Sonabhan is motionless.
[মতির ভাগ্যটি কোলে নিয়ে সোনাভান নিশ্চুপ বসে থাকে।]
She puts Moti to rest beside her husband's grave. She sighs, plods across the empty yard, steps onto an empty veranda, crawls into an empty home and sits on the edge of an empty bed.
[সে মতিকে তার স্বামীর কবরের পাশে শুইয়ে দেয়। সে দীর্ঘশ্বাস ফেলে, ফাঁকা উঠোন পার হয়, খালি বারান্দায় উঠে, ফাঁকা ঘরে প্রবেশ করে এবং খালি বিছানার কিনারে বসে পড়ে।]
Another morning breaks.... Noon and afternoon come and go.... The birds in the coops quack and crow.... No one lets them out. For the first time, Sonabhan's doors do not open.
[আরেকটি ভোর হয়...... দুপুর এবং বিকেল হয় এবং চলে যায়.... খাঁচার পাখিগুলো ডাকাডাকি করে.... তাদের কেউ ছাড়ে না। প্রথমবারের মতো সোনাভানের দরজা আর খোলে না।]
মূল পাঠ (Text) পাঠ্যবইয়ের প্রশ্নের উত্তর শিখি ঃ
A. Answer the following questions (নিচের প্রশ্নগুলোর উত্তর দাও) :
1. Why is the rooster called Mr. Moti? (মোরগটিকে কেনো মি. মতি বলা হয়?)
2. Is the writer trying to compare the son with the rooster? What are the reasons for doing so? (লেখক কি ছেলে ও মোরগের মধ্যে তুলনা করার চেষ্টা করছেন? কেনো এমনটা করছেন?)
3. Why is the story a Bangladeshi story? Which war is referred to in the story? (গল্পটি কেনো একটি বাংলাদেশী গল্প? গল্পে কোন যুদ্ধের উল্লেখ আছে?)
4. Do you know what cockfighting is? (তুমি কি জান মোরগ লড়াই কী?)
5.. What do you think about the mother-son relationship? (তুমি মা ও ছেলের সম্পর্ক সম্বন্ধে কী ভাবো?)
Answer :
1. The rooster is called Mr. Moti because it is special and dear to Ameen's family, especially to Sonabhan. She treats it like her own-child. (মোরগটিকে মি. মতি বলা হয় কারণ এটি আমিনের পরিবারের কাছে বিশেষ কিছু এবং প্রিয়, বিশেষত সোনাভানের কাছে। সে এটাকে নিজের সন্তানের মতো মনে করে।)
2. Yes, the writer is comparing the son with the rooster. Both Ameen and Moti are brave, stubborn, and dear to Sonabhan. She calls the rooster her "son", showing het deep affection, (হ্যাঁ, লেখক ছেলে এবং মোরগের মধ্যে তুলনা করছেন। আমিন এবং মতি দুজনেই সাহসী, জেদী, এবং সোনাভানের নিকট প্রিয়। সে মোরগটিকে "ছেলে" বলে ডাকে, যা তার গভীর মমত্ববোধ প্রকাশ করে।)
3. The story is Bangladeshi because it reflects rural life, local traditions, and a mother's struggle during the liberation war of Bangladesh in 1971. (গল্পটি বাংলাদেশি কারণ এটি গ্রামীণ-জীবন, স্থানীয় ঐতিহ্য, এবং ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় এক মায়ের সংগ্রামকে তুলে ধরে।)
4. Yes, cockfighting is a traditional game where roosters fight each other, and people bet on them. (হ্যাঁ, মোরগ লড়াই একটি ঐতিহ্যবাহী খেলা যেখানে মোরগগুলো একে অপরের সাথে লড়াই করে, এবং মানুষ এ লড়াইয়ের ওপর বাজি ধরে।)
5. The mother-son relationship is full of love and care. Sonabhan deeply loves Ameen and even sacrifices her peace for him. She also treats Moti like her child, showing her protective and nurturing nature, (মা-ছেলের সম্পর্ক ভালোবাসা ও যত্নে ভরা। সোনাভান আমিনকে গভীরভাবে ভালোবাসে এবং তার জন্য তার নিজের শান্তি ত্যাগ করে। সে মতিকেও তার সন্তানের মতো দেখে, যা তার সুরক্ষামূলক এবং লালনশীল স্বভাবকে প্রকাশ করে।)
B. Reading Task Make a list of words from the story that have cultural connotations. Make use of them in a conversation between two friends in your class. (গল্পটি থেকে সাংস্কৃতিক অর্থবহ কিছু শব্দের একটি তালিকা তৈরি কর। তোমার ক্লাশের দুই বন্ধুর কথোপকথনে এগুলোর ব্যবহার দেখাও।)
Ans. Words with cultural connotations from the story (গল্পটি থেকে সাংস্কৃতিক অর্থবহ শব্দসমূহ): 1. Haat bar, 2. Lungi, 3. Areca Nuts, 4. Date juice, 5. Hurricane lamp, 6. Cockfighting, 7. Duck coop.
Conversation between two friends:
Rakib: Hey, Raju! Did you read the story "Mr. Moti"? (শোন, রাজু। "মি. মতি" গল্পটি পড়েছো?)
Raju: Yes, I did. It reminded me of our village life. (হ্যাঁ, পড়েছি। এটি আমাকে আমাদের গ্রামের জীবনের কথা মনে করিয়ে দেয়।)
Rakib: Same here! I miss going to the haat with my father to buy fresh vegetables. (আমারও তাই! বাবার সাথে টাটকা শাক-সবজি কেনার জন্য হাটে যাওয়ার দিনগুলো মিস করি।)
Raju: And wearing a lungi during summer. It's so comfortable, (আর গরমে লুঙ্গি পরার বিষয়টি। এটা খুব আরামদায়ক।)
Rakib: True! And do you remember how we used to drink date juice early in the morning in winter? (ঠিক! আর শীতকালের সকালে খেজুর রস খাওয়ার কথা কি মনে পড়ে?)
Raju: Of course! It tastes amazing! (অবশ্যই! এটা অসাধারণ লাগে!)
Rakib: By the way, do people still do cockfighting during fairs in your village? (আচ্ছা, তোমার গ্রামের মেলায় এখনও কি মোরগলড়াই হয়?)
Raju: Not really. It's not allowed anymore, but I've heard stories from my grandfather about it. (না, এখন আর হয় না। তবে দাদার কাছে এ সম্বন্ধে অনেক গল্প শুনেছি।)
Rakib: This story also talks about the hurricane lamp. I still use one during load-shedding. (এই গল্পে হারিকেন বাতি নিরেও বলা হয়েছে। এখনও লোভ-শেডিং হলে আমি হারিকেন ব্যবহার করি।)
Raju: Haha! Me too. It's nice to see how these things bring back memories of our culture. (হাহা! আমিও। এই জিনিসগুলো আনানের সংস্কৃতির সাথে জুড়ে আছে যা আমাদের অতীত স্মৃতিতে নিয়ে যায়।)
Rakib: Yes, the story really makes us feel connected to our roots. (হ্যাঁ, গল্পটি আসলেই আমাদেরকে আমাদের শিকড়ের সাথে সংযুক্ত থাকার অনুভূতি জাগিয়ে তোলে।)
C. In our culture, sons are believed to follow their father's ways and daughters are found similar with their mothers. Do you see that kind of belief in the story? Discuss it with your friends and bring examples from your own life if you are compared with your father or mother. (আমাদের সংস্কৃতিতে, ধারণা করা হয় যে ছেলেরা বাবার পথ অনুসরণ করে এবং মেয়েরা মায়ের মতো হয়। তুমি কি এই ধরনের বিশ্বাস গল্পে খুঁজে পাও? এটি তোমার বন্ধুদের সাথে আলোচনা কর এবং যদি তোমার বাবা বা মায়ের সাথে তোমার তুলনা করা হয়, তবে তোমার নিজের জীবন থেকে উদাহরণ দাও।)
Ans, Discussion with friends (বন্ধুদের সাথে আলোচনা):
Friend-1: The story "Mr. Moti" shows that sons are believed to follow their father's and daughters are similar with their mothers. Did you notice that Ameen is compared to his father? ("মি, মতি" গল্পে দেখানো হয়েছে যে ছেলেরা বাবার মতো হয় এবং মেয়েরা মায়ের মতো। তুমি কি খেয়াল করেছো, আমিনকে তার বাবার সাথে তুলনা করা হয়েছে?)
Friend-2: Yes.erd. Sonabhan says that Ameen has his father's height, straight shoulders, and stubbornness. Like his father, Ameen loves cockfighting and boat racing. (হ্যাঁ, খেয়াল করেছি। সোনাভান বলে যে আমিন তার বাবার মতো লম্বা, সোজা কাঁধ আর একগুঁয়ে। তার বাবার মতো আমিনও মোরগলড়াই আর নৌকাবাইচ ভালোবাসে।)
Friend-1: Right! In our culture, people think sons are like their fathers. For examples, in my family, people say I am like my father too. He is hardwrking, and I try to be like that. (ঠিক। আমাদের সংস্কৃতিতে সবাই ভাবে ছেলেরা বাবার মতো হয়। যেমন, আমার পরিবারেও সাই বলে আমি আমার বাবার মতো। বাবা কঠোর পরিশ্রমী, আর আমি চেষ্টা করি তার মতো হতে।)
Friend-2: Interesting! It's the same in my case too. My mother is good at cooking, and people say I cook like her. (মজার কথা। আমার ক্ষেত্রেও তাই। আমার মা রান্নায় ভালো, আর সবাই বলে আমি তার মতো রান্না করি।)
Friend-1: This belief is common in families. In the story, Ameen also shows this connection with his father. (এই বিশ্বাস পরিবারে একটি সাধারণ ব্যাপার। গল্পে আমিনও তার বাবার সাথে মিল দেখায়।)
Friend-2: True. But I think people can follow their own path too. (ঠিক বলেছো। তবে, মানুষ নিজের মতো করেও চলতে পারে।)
Friend-1: Yes, that's also important. Still, it feels special when we share something with our parents, (হ্যাঁ, সেটাও গুরুত্বপূর্ণ। তবে, বাবা-মায়ের সাথে কোনো মিল থাকলে সেটা বিশেষ মনে হয়।)
D. Arrange a debate on the motion (বিষয়টির ওপর একটি বিতর্ক আয়োজন কর):
"Man is known by his work, not by his looks." ("মানুষ তার কর্মের মাধ্যমে পরিচিত হয়, তার চেহারা দিয়ে নয়।")
Ans. Debate on the motion: "Man is known by his work, not by his looks." ("মানুষ তার কর্মের মাধ্যমে পরিচিত হয়, তার চেহারা দিয়ে নয়।")
Speaker-1 (For the Motion):
A person's work is what defines them. For example, great people like Mother Teresa are remembered for their good deeds, not their looks. Hard work and kindness always matter more than appearance. (একজন মানুষের কাজই তাকে পরিচিত করে। উদাহরণস্বরূপ, মাদার তেরেসার মতো মহৎ ব্যক্তিরা তাদের কাজের জন্য স্মরণীয়, চেহারার জন্য নয়। কঠোর পরিশ্রম এবং দয়া সবসময় চেহারার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।)
Speaker-1 (Against the Motion):
Looks are also important. When we meet someone for the first time, we notice how they look. A neat and clean appearance can create a positive impression. (চেহারাও গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রথম কারো সাথে দেখা করি, আমরা তার চেহারা লক্ষ করি। পরিচ্ছন্ন ও গুছানো চেহারা একটি ভালো ধারণা তৈরি করতে পারে।)
Speaker-2 (For the the Motion):
Looks can change with time, but work and actions stay forever. A teacher is respected for their knowledge and teaching, not for how they look. (চেহারা সময়ের সাথে পরিবর্তন হয়, কিন্তু কাজ ও কর্ম চিরস্থায়ী। একজন শিক্ষক তার জ্ঞান এবং পড়ানোর জন্য সম্মানিত হন, তার চেহারার জন্য নয়।)
Speaker-2 (Against the Motion):
Some professions, like acting or modeling, rely heavily on appearance. Good looks often help people succeed in those fields. (কিছু পেশায়, যেমন অভিনয় বা মডেলিং-এ চেহারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো চেহারা প্রায়ই মানুষকে ঐ সকল ক্ষেত্রে সাফল্য অর্জনে সহায়তা করে।)
Speaker-3 (For the Motion):
Even in professions like acting, people remember those who work hard and perform well. For example, people respect actors for their talent, not just their looks. (এমনকি অভিনয়ের মতো পেশায়ও, মানুষ তাদের কঠোর পরিশ্রম এবং ভালো অভিনয়ের জন্য মনে রাখে। উদাহরণস্বরূপ, মানুষ অভিনেতাদের প্রতিতার জন্য সম্মান করে, শুধু চেহারার জন্য নয়।)
Speaker-3 (Aganist the Motion):
Looks can influence people's behaviour. A well-dressed person often gets more attention and respect than someone. who looks untidy, even if their work is good. (চেহারা মানুষের আচরণকে প্রভাবিত করতে পারে। একজন পরিপাটি ব্যক্তি একজন অগোছালো ব্যক্তির তুলনায় প্রায়ই বেশি মনোযোগ এবং সম্মান পায়, যদিও তার কাজ ভালো হয়।)

